প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ০৩:১৫ পিএম
          --- ২ ঘন্টা আগে
Ad

পটুয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয়: মোবাইলের আলোয় চিকিৎসা চলছে

অ- অ+
পটুয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয়:  মোবাইলের আলোয় চিকিৎসা চলছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের মোবাইল ফোনের আলো ব্যবহার করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যাচ্ছে।
Ad

কথা২৪ । বরিশাল প্রতিনিধি 

সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে লোডশেডিংয়ের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ও আইপিএস থাকলেও, দুটিই কার্যত অচল। দুই বছর ধরে জেনারেটর অকেজো হয়ে পড়ে রয়েছে। আইপিএস থাকলেও এর ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় সেটিও চালু নেই। ফলস্বরূপ, বিদ্যুৎ না থাকলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়।

এ অবস্থায়, মোবাইলের টর্চ জ্বালিয়ে রোগীদের সেবা নিতে হচ্ছে। গরমে অতিষ্ঠ রোগী ও স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করছেন। একই সাথে, খাবার ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগও রয়েছে। অনেক রোগী জানিয়েছেন, তারা নিয়মিত ওষুধ পাচ্ছেন না।

পাখিমারা এলাকা থেকে আসা রোগী সবুজ বলেন, “প্রচন্ড গরমে সেবা নিতে এসে বিদ্যুতের অভাবে আরো অসুস্থ হয়ে পরছেন তিনি।” তিনি দ্রুত হাসপাতাল থেকে চলে যাওয়ার মন্তব্য করেন।

এক রোগীর স্বজন আক্ষেপ করে বলেন, “এতো কষ্ট করে কেমনে থাহে হাসপাতালে? বিদ্যুৎ নাই, বাতি নাই, বাতাস নাই। এতো সমস্যার মধ্যে কেমনে থাকে? রোগীর সাথে এসে তিনি নিজেই এখন রোগী হয়েছেন।” তিনি আরও বলেন, “একটু ঔষুধ দেয়না ঠিকমত। কোন ঔষুধই নাই, সব নাকি খালি হয়ে গেছে। এটা কেমন হাসপাতাল?”

জানতে চাইলে, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বিকাশ রায় বলেন, “গত দুই বছর ধরে জেনারেটর ব্যাটারি অকার্যকর এবং সরকারিভাবে তেলের বাজেট না দেয়ায় জেনারেটরটি এখন বন্ধ রয়েছে। লোড শেডিংয়ের সময়ে জেনারেটরের বিকল্প হিসেবে আইপিএস চলমান থাকে। সেটার ব্যাটারিও হঠাৎ নষ্ট হয়েছে। অতিদ্রুত আইপিএস’র ব্যাটারি ঠিক করে হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। আপাতত লোড শেডিংয়ের সময়ে এনার্জি সেভিং বাল্ব দিয়ে কাজ চালানো হচ্ছে।”

খাবার ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে, তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বরিশালে মাছ বিক্রেতার টাকা চুরির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ইবি ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতায় ফল বিতরণ ও ফান্ডরেইজিং কর্মসূচি শুরু

বরিশাল বিএম কলেজের ছাত্রী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও তীব্র বিক্ষোভ

বরিশালে কৃত্রিম জ্বালানি তেলের সংকট: সরবরাহ ব্যবস্থার ভাঙনের জেরে উদ্ভূত সমস্যা!

পটুয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয়: মোবাইলের আলোয় চিকিৎসা চলছে

ফিউচার বায়োটেক সামিট ২০২৬: বৈশ্বিক বায়োটেক হাব হওয়ার নতুন অঙ্গীকার

পটুয়াখালীতে প্রবাসীর স্ত্রীর কোলে নবজাতক, মামলার অভিযুক্ত শ্বশুর গ্রেফতার

সংসদের প্রতি মিনিটে ব্যয় লাখ টাকা, অথচ মিলছে কি জনসেবা? ‘

দিনাজপুরের হিলি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ২

১০

ব্রেকিং: দিনাজপুরে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ১৫

১১

নতুন যুগের সূচনা: চট্টগ্রামে দেশে প্রথম স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টারের উদ্বোধন

১২

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

১৪

নওগাঁয় অনিয়ন্ত্রিত আম চাষ: ধানের বাস্তুতন্ত্র ভেঙে বিপাকে গ্রামীণ নাগরিক

১৫

ইতালিতে রেফারি নিয়োগে জালিয়াতির অভিযোগ, পদত্যাগ করলেন রেফারি প্রধান রোচ্চি

১৬

আয়কর রিটার্ন না দিলে যেসব আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারেন

১৭

নেতানিয়াহুকে হটাতে ফের একজোট বেনেট ও লাপিদ

১৮

লালপুরে এক গ্রামে মসজিদ, মাজারসহ ৪ স্থানে চুরির ঘটনা!

১৯

সংসদে দাঁড়িয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

২০
Ad
Ad
Katha Expert